২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কোটি টাকার হেরোইনসহ তিন জন গ্রেপ্তার

সাভারে কোটি টাকার হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে রোববার গ্রেপ্তার করেছে র‌্যাব। এদিকে ফরিদপুরে ২৩০০ পুরিয়া হেরোইনসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে কোটি টাকার হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে রোববার গ্রেপ্তার করেছে র‌্যাব। এদিকে ফরিদপুরে ২৩০০ পুরিয়া হেরোইনসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সাভার প্রতিনিধি জানান, বিকালে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় শিল্পী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি ১৭৫ গ্রাম হেরোইন আটক করা হয়। গ্রেপ্তার করা হয়, মাদক ব্যবসায়ী হাজেরা বেগম (৩৮) ও তার সহযোগী জনি (২৫) ও রুবেলকে (২৭)। র‌্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শিল্পী পালিয়ে যায়। পরে র‌্যাব বাড়ি তল্লাশি করে শিল্পীর বোন হাজেরা বেগমের হেফাজত থেকে ১ কেজি ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধার করা হেরোইনের মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। গ্রেপ্তারকৃতদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফরিদপুর প্রতিনিধি জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকা থেকে হান্নান ভূইয়া (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মকবুল হোসেন বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। তিনি জানান, হেরোইন বিক্রির সময় পুলিশ হান্নানকে ৬৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। পরে র‌্যাব-৮ এর একটি দল হান্নানের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১৬৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.