নোয়াখালী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুবর্ণচর উপজেলা যুবদল সভাপতি ও চরবাটা ইউনিয়ন পরিষদের সদস্য আটটি মামলার পলাতক আসামি জামাল উদ্দিন গাজীকে পুলিশ রোববার সকালে গ্রেপ্তার করেছে।
বেলা ১১টার দিকে ছমির হাট বালিকা বিদ্যালয়ের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বকাউল।
তিনি বলেন, "জামালের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, পুলিশের ওপর হামলা, বন উজাড়, বনদস্যুদের পৃষ্ঠপোষকতা, অবৈধভাবে সরকারি জমি দখলের অভিযোগে আটটি মামলা রয়েছে। এর আগে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তার অনুসারীরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৯১৩ ঘ.
bdnews24