২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পালিয়ে যাওয়া আসামী গ্রেপ্তার, দুই পুলিশ বরখাস্ত

পাথরঘাটা কোর্ট হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে শনিবার রাতে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ কনস্টেবলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

বরগুনা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাথরঘাটা কোর্ট হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে শনিবার রাতে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ কনস্টেবলকে। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১২টার দিকে চুরির মামলার পলাতক আসামি বাদলকে কালমেঘা গ্রামের খবির মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বরগুনার পুলিশ সুপার তানবির হায়দার চৌধুরী জানান, দায়িত্বে অবহেলার কারণে পুলিশ কনস্টেবল আলতাফ হোসেন ও দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার ভোরে ফজরের নামাজের সময় ওই দুই পুলিশ কনস্টেবল নামাজ পড়তে গেলে হাজতখানার গ্রিল ভেঙে বাদল পালিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.