২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ব্যবস্থাপনায় হজ: আশানুরূপ সাড়া নেই

চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় মোট ১০ হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা নিলেও এখনও পর্যন্ত সেই অনুপাতে সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত বুধবার পর্যন্ত মোট ৫০০২ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য আবেদন করেছেন। এদিকে কাঙ্খিত সাড়া না পেয়ে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য আগ্রহীদের কাছ থেকে টাকা জমা নেওয়ার সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় মোট ১০ হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা নিলেও এখনও পর্যন্ত সেই অনুপাতে সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত বুধবার পর্যন্ত মোট ৫০০২ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য আবেদন করেছেন। এদিকে কাঙ্খিত সাড়া না পেয়ে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য আগ্রহীদের কাছ থেকে টাকা জমা নেওয়ার সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ৩০ আগস্ট ছিল চলতি মৌসুমের জন্য টাকা জমা দেওয়ার শেষ তারিখ। ধর্ম উপদেষ্টা ডা. এএসএম মতিউর রহমান বলেন, "৩০ আগস্ট পর্যন্ত হজ পালনে আগ্রহীদের কাছ থেকে টাকা জমা নেওয়ার কথা থাকলেও এই সময়সীমার শেষ তিনদিন নানা কারণে ছুটি ছিল। এতে আগ্রহ থাকার পরও অনেকেই টাকা জমা দিতে পারেননি। এ কারণেই সরকার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।" এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্মকর্তা বজলুল হক বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার পর্যন্ত আমরা ৫০০২ জনের আবেদন পেয়েছি। ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোয় আরো দুই হাজার আবেদন জমা পড়বে বলে আশা করছি আমরা। " তিনি বলেন, "পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও বন্যার কারণে এবার আবেদন কম আসছে। তারপরও অন্যবারের তুলনায় আগ্রহীর সংখ্যা এবার বেশি। গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন আড়াই হাজারের কিছু বেশি লোক।" ধর্ম উপদেষ্টা জানান, হজ করতে আগ্রহীদের সুবিধার জন্য সরকার এবার আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে সৌদি আরবে যোগাযোগ করে হজযাত্রীদের থাকার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের বাড়ি মালিকদের সঙ্গে কয়েকটি চুক্তিও করা হয়েছে। আগামী মাসের মধ্যে আরো কিছু বাড়ি ভাড়ার ব্যাপারে চুক্তি হবে। এছাড়া হজযাত্রীদের পাঠানোর জন্য বিমান পরিবহণ মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমান উড়োজাহাজ সংগ্রহের ব্যবস্থা নিয়েছে। অস্ট্রেলীয় একটি কোম্পানির সঙ্গে বিমানের আলোচনা চলছে। সৌদি এয়ারলাইন্স ও আবুধাবির একটি বিমান পরিবহণ সংস্থার সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও জানান তিনি। ধর্ম সচিব আতাউর রহমান জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে ৫৫ হাজার ব্যাক্তিকে সৌদি আরবে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তিনি জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় দুই গ্র"পে হজযাত্রীদের পাঠানো হবে। এর মধ্যে সবুজ গ্র"পের যাত্রীদের খরচ ধরা হয়েছে এক লাখ ৯৪ হাজার টাকা এবং নীল গ্র"পের যাত্রীদের খরচ পড়বে এক লাখ ৭৩ হাজার টাকা। তবে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিু ব্যয় ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। সেবার মানের ওপর নির্ভর করে খরচ আরো বাড়তে পারে। তবে সর্বোচ্চ কোনো ব্যয়সীমা বেঁধে দেওয়া হয়নি। সচিব জানান, দেশের প্রায় ৩০০ হজ এজেন্সির মধ্যে এ পর্যন্ত ১১০টি এবছর হজযাত্রী পাঠানোর জন্য সরকারি ফরম সংগ্রহ করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫২৮ ঘ.