২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে অটো রিকশা চালকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাটে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে শনিবার সকালে অজ্ঞাতনামা এক সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাটে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে শনিবার সকালে অজ্ঞাতনামা এক সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটো রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। অটো রিকশার চালকদের জন্য নির্ধারিত পোশাক তার পরনে ছিল। তবে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে পুলিশ কর্মকর্তা আবদুস সালাম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩৯ ঘ.