২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি বাতিলের দাবি জানালেন সিআর দত্ত

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সিআর দত্ত 'রাষ্ট্রধর্ম' হিসেবে ইসলামের সাংবিধানিক স্বীকৃতি বাতিলের দাবি জানিয়েছেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়েজিত এক সভায় তিনি বলেন, "আমার দাবি 'রাষ্ট্রধর্ম ইসলাম' বাতিল করা হোক। ইসলামকে রাষ্ট্রধর্ম করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সিআর দত্ত 'রাষ্ট্রধর্ম' হিসেবে ইসলামের সাংবিধানিক স্বীকৃতি বাতিলের দাবি জানিয়েছেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়েজিত এক সভায় তিনি বলেন, "আমার দাবি 'রাষ্ট্রধর্ম ইসলাম' বাতিল করা হোক। ইসলামকে রাষ্ট্রধর্ম করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।" বিভিন্ন জাতিসত্তা এবং রাজনৈতিক ও সামাজিকভাবে ওঠা ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও ১৯৮৮ সালে তৎকালীন সামরিক একনায়ক এইচ এম এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে আনা সংবিধানের সংশোধনী অনুমোদন করেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দত্ত বলেন, "দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধান পুনরুজ্জীবিত করতে হবে।" দত্ত বলেন, "১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র পুনরুজ্জীবিত করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/বিডি/এমএইচবি/২১২৬ ঘ.