২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা প্রহরী নিহত

রাজধানীর পশ্চিম কাজীপাড়ায় শুক্রবার বিকেলে সন্ত্রাসীদের হামলায় মো. সোহেল (২৪) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি 'নূর সিকিউরিটি' নামের একটি নিরাপত্তা সহায়তা দানকারী প্রতিষ্ঠানের পক্ষে গৃহনির্মাণ প্রতিষ্ঠান 'মেসিয়ার হোমস লিমিটেড' এ কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম)- রাজধানীর পশ্চিম কাজীপাড়ায় শুক্রবার বিকেলে সন্ত্রাসীদের হামলায় মো. সোহেল (২৪) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি 'নূর সিকিউরিটি' নামের একটি নিরাপত্তা সহায়তা দানকারী প্রতিষ্ঠানের পক্ষে গৃহনির্মাণ প্রতিষ্ঠান 'মেসিয়ার হোমস লিমিটেড' এ কর্মরত ছিলেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা দুদিন আগে মেসিয়ার হোমস লিমিটেডে চিঠি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। যোগাযোগের জন্য ওই চিঠিতে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্মচারীরা চিঠিটি মালিকের কাছে পৌঁছে দেয়। পরে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে অজ্ঞাতপরিচয় ৪/৫ জন সন্ত্রাসী প্রতিষ্ঠানটির ফটকের সামনে কয়েকটি ককটেল ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তারক্ষী সোহেল সন্ত্রাসীদের একজনকে জাপটে ধরে ফেলে। কিন্তু অন্য সন্ত্রাসীরা সোহেলকে ছুরি মেরে সহযোগীকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয় বলে জানান মহিউদ্দিন মাহমুদ। এ বিষয়ে একটি মামলা করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২০১২ ঘ.