২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলায় আসামি ধরতে গিয়ে তিন পুলিশ অবরুদ্ধ

নারায়ণগঞ্জের পাগলায় বৃহস্পতিবার সাদা পোশাকে আসামি ধরতে যাওয়া তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় তারা মুক্ত হন। পুলিশ বন্দুক, গুলি ও ককটেলসহ সন্ত্রাসী আখতার হোসেন ওরফে হুক্কা রনিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের পাগলায় বৃহস্পতিবার সাদা পোশাকে আসামি ধরতে যাওয়া তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় তারা মুক্ত হন। পুলিশ বন্দুক, গুলি ও ককটেলসহ সন্ত্রাসী আখতার হোসেন ওরফে হুক্কা রনিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্র জানায়, ফতুল্লা থানার উপ-পরিদর্শক মামুন সিরাজুল হক দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সকাল ৭টার দিকে পাগলার দেলপাড়া এলাকায় সন্ত্রাসী রনির বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার দিলে এলাকার মসজিদ থেকে এলাকাবাসীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। ঘোষণা শুনে শত শত গ্রামবাসী রনির বাড়ি ঘেরাও করে তিন পুলিশ সদস্য অবরুদ্ধ করে রাখে। পরে ফতুল্লা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ভূইয়া মাহবুব হাসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পোঁছে ফাকা গুলি করে তাদের উদ্ধার করে। মাহবুব হাসান সাংবাদিকদের জানান, তোফাজ্জল বাহিনীর সদস্য হুক্কা রনিকে ধরতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তবে সাদা পোশাকে অভিযানে যাওয়ায় ভুল বোঝাবুঝি হয়। রনির সহযোগীরা এলাকাবাসীকে বিভ্রান্ত করে এ পরিস্থিতির সৃষ্টি করে। তিনি জানান, রনির বাড়ির ছাদ থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে ফতুল্লা থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২১০৬ ঘ.