২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ১০০ কোটি ডলারে উন্নীত করার আশাবাদ

আন্তঃবাণিজ্যের পরিমাণ বছরে তিরিশ কোটি ডলার থেকে বাড়িয়ে ১শ' কোটি ডলার করার আশাবাদ নিয়ে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে। ২০০৮ সালের প্রথম দিকে ইসলামাবাদে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। দু'দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। বৈঠকে দু'দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি জাহাজ চলালের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তঃবাণিজ্যের পরিমাণ বছরে তিরিশ কোটি ডলার থেকে বাড়িয়ে ১শ' কোটি ডলার করার আশাবাদ নিয়ে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে। ২০০৮ সালের প্রথম দিকে ইসলামাবাদে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। দু'দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। বৈঠকে দু'দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি জাহাজ চলালের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্র সচিব রিয়াজ মোহাম্মদ খান বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করতে চাই। এর প্রথম পদক্ষেপ হবে অগ্রাধিকার ভিত্তিতে কিছু পণ্যের আমদানি-রপ্তানি শুরু করা।" তিনি জানান, তার দেশ বাংলাদেশে চাল রপ্তানি করতে প্রস্তুত। এছাড়া পাকিস্তান সরকারের দেওয়া অনুদানের ১০ হাজার টন গম সেপ্টেম্বরেই বাংলাদেশে এসে পোঁছাবে। চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে দুদেশের প্রতিনিধিরা জানান, দুই দেশের মধ্যে বছরে যে পরিমাণ পণ্য আনা-নেওয়া হয় তা সরাসরি জাহাজ চালাচলের জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, "আমরা আপাতত দুই বন্দরের মধ্যে যোগাযোগ রাখার চেষ্টা করছি। এ জন্য দু'দেশের সরকারি ও বেসরকারি জাহাজ চলাচল খাতের প্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে। এতে হয়তো ভবিষ্যতে কিছু সাফল্য আসতেও পারে।" তবে আটকেপড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের মতে, ৭০ এর দশকে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আটকেপড়া পাকিস্তানিদের বিষয়টির নিস্পত্তি হয়ে গেছে। তারপরও মানবিক কারণে বিষয়টি নিয়ে আমারা চিন্তাভাবনা করছি।" সচিব পর্যায়ের দু'দিনের এই বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত বুধবার শুরু হয়। এর আগে ২০০৫ সালে পাকিস্তানের ইসলামাবাদে পররাষ্ট্র সচিব পর্যায়ের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএইচবি/জেকে/এমএইচবি/১৯৪৭ ঘ.