ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সেখান দিয়ে পণ্য আমদানি-রপ্তানি আবারো শুরু হয়েছে।
ঢাকা-আগরতলা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত রাস্তা বন্যার পানিতে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় গত রোববার থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার পর বৃহস্পতিবার থেকে যানবাহন চলাচল শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা খুরশীদ আলম বলেন, বৃহস্পতিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও শুরু হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৮০৪ ঘ.
bdnews24