রাজশাহী, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ২২ আগস্ট ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর মামলায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদিকুল ইসলামকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মতিহার থানা পুলিশ তাকে আটক করে।
২২ আগস্ট ছাত্র বিক্ষোভের সময় ক্যাম্পাসের ভেতর ওই গাড়ি পোড়ানোর ঘটনায় ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলী পরদিন মতিহার থানায় মামলাটি দায়ের করেন।
মতিহার থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেন বলেন, "ছাত্র বিক্ষোভের দিন গাড়ি পোড়ানোর ঘটনায় তিনি (সাদিকুল ইসলাম) জড়িত থাকতে পারেন। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২১৪৩ ঘ.
bdnews24