ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরাইল উপজেলার শাহবাজপুর বাজার এলাকায় মরা গরু জবাই করে বিক্রির পরিকল্পনা করার অভিযোগে লেদু মিয়া (৫০) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তার বাড়ি শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে।
শাহবাজপুর ফাঁড়ির হাবিলদার আব্দুল মান্নান জানান, ঢাকা-সিলেট মহাসড়কে টহল দেওয়ার সময় ভোররাতে পুলিশ শাহবাজপুর বাজারের পাশে চার ব্যক্তিকে গরুর মাংস ছাড়াতে দেখে। পুলিশ দেখে পালানোর সময় লেদু মিয়া ধরা পড়ে।
লেদু মিয়া পুলিশকে জানায়, শবেবরাত উপলক্ষে মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় তারা একটি মরা গরুর মাংস বিক্রির পরিকল্পনা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৫৭ ঘ.
bdnews24