২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের জনবল কাঠামো বাস্তবায়ন শুরু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনবল কাঠামো (অর্গানোগ্রাম) বাস্তবায়নের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে। কমিশন সচিব মো. মোখলেস উর রহমান বুধবার এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনবল কাঠামো (অর্গানোগ্রাম) বাস্তবায়নের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে। কমিশন সচিব মো. মোখলেস উর রহমান বুধবার এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান। গত ১৯ আগস্ট প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটিতে (নিকার) দুদকের জনবল কাঠামো অনুমোদিত হয়। এতে ১২৮১ লোকবল রাখা হয়েছে। বর্তমানে দুদকে কাজ করছেন ৪৬২ জন। কমিশন সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে চলতি মাসে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, অর্থ, গৃহায়ণ ও গণপূর্ত, স্বাস্থ্য, বিদ্যুত, শিক্ষা, প্রতিরক্ষাসহ ১৫টি মন্ত্রণালয়ের সচিবদেও কাছে লিখিত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া, রাজস্ববোর্ড চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গাজীপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকসহ অন্যদের কাছে ৪০টি চিঠি পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএনডি/১৯৫০ ঘ.