২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজের টাকা ৩ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে

হজের টাকা জমা দেওয়ার সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 11:23 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হজের টাকা জমা দেওয়ার সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শব-ই-বরাত উপলক্ষে ৩০ আগস্ট সরকারি ছুটি ও ব্যাংক লেনদেন বন্ধ থাকার কারণে হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার টাকা জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৩ ঘ.