২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পলাতক আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান আলীর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত তিনটি মামলার পলাতক আসামি কফিল উদ্দিন (৪০) কে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 08:26 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান আলীর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত তিনটি মামলার পলাতক আসামি কফিল উদ্দিন (৪০) কে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর চারটার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামে কফিলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেনিন আলমগীর। তিনি বলেন, "সাবেক সাংসদ শাহজাহান আলীর বিরুদ্ধে দায়ের করা দুটি চাঁদাবাজির মামলার আসামির তালিকায় কফিলের নাম রয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।" তিনটি মামলায়ই কফিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে ওসি লেনিন জানান । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৬ ঘ.