২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ভোটার পরিচয়পত্র বিলি শুরু

রাজশাহী মহানগরীতে ভোটার পরিচয়পত্র বিলির কাজ মঙ্গলবার থেকে শুরু করেছে নির্বাচন অফিস। সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী ব্রিগেডিয়ার মাহফুজুল হক পরিচয়পত্র বিলির কাজ উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 11:36 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

রাজশাহী, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে ভোটার পরিচয়পত্র বিলির কাজ মঙ্গলবার থেকে শুরু করেছে নির্বাচন অফিস। সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী ব্রিগেডিয়ার মাহফুজুল হক পরিচয়পত্র বিলির কাজ উদ্বোধন করেন। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার সফিউল আলম, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা জানান, ডিসেম্বর ২০০৬ এর ভোটার তালিকা অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ২১৮। গত ১১ আগস্ট হতে ২৭ আগস্ট পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ভোটারের নিবন্ধন হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের কাজ শেষ হবে। এ পর্যন্ত ১৯টি কেন্দ্রের ১৬ হাজার ১৬১ জন ভোটারের তথ্য পূনঃযাচাইয়ের জন্য তথ্য সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। পূনঃযাচাইয়ের পর সাতটি ভোটার এলাকার ২ হাজার ৩৫৭টি পরিচয়পত্র তৈরি হয়েছে। ৩০ জন সহকারী নিবন্ধন কর্মকর্তার নেতৃত্বে ১৮২ জন সুপারভাইজার ও ৯০৮ তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জেলা নির্বাচন কার্যালয় জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৬ ঘ.