রাজশাহী, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগমারা উপজেলায় সাবান আলী(৪০) নামে পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বড় বিহানআলী ইউনিয়নের মান্দিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার।
তিনি বলেন, "রায়চাঁদপাড়া গ্রামের বছির সরদারের ছেলে সাবান আলী পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪২ ঘ.
bdnews24