২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে সরকারি কর্মকর্তা লাঞ্ছনার ঘটনার তদন্ত শেষ

কারফিউ চলার সময় ২৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের হাতে সরকারি কর্মকর্তা নির্যাতিত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ প্রায় শেষ। তবে মঙ্গলবারের মধ্যেই প্রতিবেদন দেয়ার কথা থাকলেও এ সময়সীমা রক্ষা করা যায়নি। আগামী দু' একদিনের মধ্যেই কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন) সুজায়েত উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি তদন্ত কাজ ইতোমধ্যেই শেষ করে ফেলেছে। এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। দু'একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --কারফিউ চলার সময় ২৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের হাতে সরকারি কর্মকর্তা নির্যাতিত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ প্রায় শেষ। তবে মঙ্গলবারের মধ্যেই প্রতিবেদন দেয়ার কথা থাকলেও এ সময়সীমা রক্ষা করা যায়নি। আগামী দু' একদিনের মধ্যেই কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন) সুজায়েত উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি তদন্ত কাজ ইতোমধ্যেই শেষ করে ফেলেছে। এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। দু'একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে প্রতিবেদনে কাউকে দোষী করা হয়েছে কি না- এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সুজায়েত উল্লাহ। ২৩ আগস্ট সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু বকর সিদ্দিকীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) আজিজুল হক সচিবালয়ে কর্মস্থলে যাওয়ার পথে কারফিউ ভঙ্গের অভিযোগে র‌্যাব সদস্যদের হাতে নির্যাতনের শিকার হন। এ ঘটনায় ক্ষুদ্ধ সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা সংস্থাপন সচিবের কাছে ঘটনার প্রতিকার দাবি করেন। সচিবের আশ্বাস অনুযায়ী পর দিন ২৪ আগস্ট সুজায়েত উল্লাহকে একমাত্র সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী মঙ্গলবার এর শেষ দিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৪২৩/ ঘ.