২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক জন নিহত

ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া-পাবনা সড়কে সোমবার দুপুরে ট্রাকের চাপায় সেকেন্দার আলী(৪০) নামে এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

কুষ্টিয়া, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া-পাবনা সড়কে সোমবার দুপুরে ট্রাকের চাপায় সেকেন্দার আলী(৪০) নামে এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ জানান, দশ মাইল নামে এলাকায় বিকাল চারটার দিকে ট্রাকটি রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই সময় ট্রাকের নিচে পড়ে মারা যান সেকন্দার। ট্রাকটি পুলিশ আটক করেছে; তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহত সেকেন্দার আলীর বাড়ি মিরপুর উপজেলার আট মাইল এলাকায়। তিনি মিরপুর থেকে ভ্যানে করে মাল নিয়ে ভেড়ামারা যাচ্ছিলেন বলে ওসি সালেহ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৫ ঘ.