২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

চলতি বছরের উচ্চ মাধ্যামিক ও সমমানের পরীক্ষায় সারাদেশে ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শতভাগ সাফল্য অর্জন করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। সেখানকার ৩৫৬ মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের উচ্চ মাধ্যামিক ও সমমানের পরীক্ষায় সারাদেশে ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শতভাগ সাফল্য অর্জন করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। সেখানকার ৩৫৬ মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান আছে সাতটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে। এগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ১৮, রাজশাহী বোর্ডে আট, কুমিল্লা বোর্ডে এক, যশোর বোর্ডে দুই, চট্টগ্রাম বোর্ডে দুই, বরিশাল বোর্ডে তিন ও সিলেট বোর্ডে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার শতভাগ সাফল্য পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ২০০৬ সালে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৬৩টি। ২০০৫ সালের ২৭২, ২০০৪ সালে ৮৩, ২০০৩ সালে ৪৪, ২০০২ সালে ২১ ও ২০০১ সালে ৩৯টি প্রতিষ্ঠান থেকে সবাই উত্তীর্ণ হয়। বিডিনিউজ টুসেন্টফোর ডটকম/এমআরএফ/এমএইচএস/এসএনডি/২১৩৬ ঘ.