২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পণ্য বহনের জন্য চট্টগ্রাম বন্দরে জাহাজ আটক

অতিরিক্ত পণ্য বহনের দায়ে চট্টগ্রাম বন্দরে লাফার্জ সিমেন্ট কারখানার আটশ টন সিমেন্ট ক্লিংকারবাহী একটি জাহাজ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার গভীর রাতে বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত এ অভিযানে জাহাজটিকে ১৪ কিলোমিটার উজানে এনে বন্দরের ১ নম্বর জেটিতে বেঁেধ রাখা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত পণ্য বহনের দায়ে চট্টগ্রাম বন্দরে লাফার্জ সিমেন্ট কারখানার আটশ টন সিমেন্ট ক্লিংকারবাহী একটি জাহাজ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার গভীর রাতে বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত এ অভিযানে জাহাজটিকে ১৪ কিলোমিটার উজানে এনে বন্দরের ১ নম্বর জেটিতে বেঁেধ রাখা হয়। ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় বন্দর ছাড়ার পর যে কোনো সময় ডুবে যেতে পারত। জাহাজে নিরাপত্তাসহ অত্যাবশ্যকীয় রেডিও সরঞ্জাম ছিল না। এছাড়া আটককৃত মাস্টার মোশাররফ হোসেন তৃতীয় শ্রেণির মাস্টার। দ্বিতীয় শ্রেণির মাস্টারের দক্ষতা পরীক্ষায় মোশাররফ অকৃতকার্য হন বলে বন্দর ম্যাজিস্ট্রেট জানান। তিনি আরও জানান, শনিবার সকালে জাহাজের স্থানীয় এজেন্টকে আদালতে ডেকে এনে বেআইনিভাবে বন্দরে প্রবেশ, ওভারলোডিং ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টির দায়ে দেড় লাখ টাকা জরিমানা এবং জাহাজটির বন্দর ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/আরএ/এমআই/১৯৫৬ ঘ.