ঢাকা, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে এক সদস্যের কমিশন গঠন করেছে সরকার।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. হাবিবুর রহমান খানকে এই তদন্ত কমিশনের দায়িত্ব দিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "২০ আগস্ট ও পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহের জন্য ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। ...কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে অবশ্যই মুক্তি দেওয়া হবে। সরকার স্পষ্টভাবে জানাতে চায় যে, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/ ১৮৩৬ ঘ.
bdnews24