২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দিতে দোকান কর্মচারী খুন

দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাজারে শুক্রবার সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাইফুল ইসলাম(১৮)। তিনি বাজারের জহির মিয়ার চা দোকানের কর্মচারী ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 09:25 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

কুমিল্লা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাজারে শুক্রবার সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাইফুল ইসলাম(১৮)। তিনি বাজারের জহির মিয়ার চা দোকানের কর্মচারী ছিলেন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকবুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে চা দোকানটির পেছনে সাইফুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সাইফুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সাইফুল রাতে দোকানেই থাকতো বলে পুলিশকে জানিয়েছে দোকানিরা। এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি খুনের মামলা হয়েছে। সাইফুল দাউদকান্দির মানিককান্দি গ্রামের মৃত আক্কাস মিয়ার ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২২ ঘ.