২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগের আজিজ মার্কেটে ছাত্রদের মারধরের অভিযোগ

সেনা ও বিডিআর সদস্যরা বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ঢুকে ওপরের বিভিন্ন ফ্ল্যাট থেকে ছাত্রদের বের করে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সেনা ও বিডিআর সদস্যরা বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ঢুকে ওপরের বিভিন্ন ফ্ল্যাট থেকে ছাত্রদের বের করে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আজিজ সুপার মার্কেটের চারদিক ঘিরে ফেলে মার্কেটের ওপরের ফ্ল্যাটগুলোতে অভিযান শুরু করে সেনাবাহিনী ও বিডিআর। ছাত্রদের খুঁজে বের করে ভবনের চারতলার ফাঁকা জায়গায় নিয়ে তাদের পেটানো হয়। ঘন্টা তিনেক পর দুপুর সোয়া ১২টার দিকে সেনা ও বিডিআর দল ভবনটি ত্যাগ করে। এসময় তারা ১৫/১৬ জন ছাত্রকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শাহবাগ থানা পুলিশ অবশ্য কাউকে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি থাকেন ভবনটির ৮ তলায়। সেখানে তার সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়