২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারফিউ এলাকায় সরকারি ,আধাসরকারি অফিস বন্ধের ঘোষণা

সরকার বৃহস্পতিবার কারফিউ-ঘোষিত ঢাকা মহানগরী ও অন্য পাঁচটি বিভাগীয় শহরের সরকারি , আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার সকল অফিস- আদালত বন্ধ থাকবে বলে সকালে ঘোষণা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার বৃহস্পতিবার কারফিউ-ঘোষিত ঢাকা মহানগরী ও অন্য পাঁচটি বিভাগীয় শহরের সরকারি , আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার সকল অফিস- আদালত বন্ধ থাকবে বলে সকালে ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয় একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য কার্যালয়ও বন্ধ থাকবে । এক সরকারি তথ্য বিবরণীতে আরো বলা হয়, আগামি ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ কর্মকমিশনের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এসকে ১৭১৫ ঘ.