জাতির উদ্দেশে বুধবার রাতে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ:
প্রিয় দেশবাসী ,আসসালামু আলাইকুম
"আপনারা সকলেই অবগত আছেন, গত সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে রাতে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে, যা পরদিন মঙ্গলবারও অব্যাহত থাকে। এই প্রেক্ষাপটে সরকার গতকালই ঘটনাগুলোর জন্য গভীর দুঃখ প্রকাশ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবি অনুযায়ী তড়িৎ পদক্ষেপ নেয়। এই পদক্ষেপগুলোর মধ্যে অন্তর্ভূক্ত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেনা-ক্যাম্প প্রত্যাহার, ঘটনাবলী তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। অন্যদিকে সেনাবাহিনীও তদন্ত আদালতের মাধ্যমে ঘটনায় জড়িত সেনা-সদস্যকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার সেনা-ক্যাম্প সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়। একই সাথে অনাকাক্ষিত ঘটনাবলী তদন্তে হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচার-বিভাগীয় কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হয়। সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করার জন্য এ-সক্রান্ত সংবাদ সরকারের পক্ষ থেকে আজ দুপুরে গণমাধ্যমে প্রচার করা হয়।
বিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলী ব্যবহার করে আজ কিছু অপশক্তি ও সুযোগ-সন্ধানী উ"ৃছঙ্খল ব্যক্তি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা নির্বিচারে সরকারি- বেসরকারি সম্পত্তি ধ্বংস করে জনজীবনে নৈরাজ্য সৃষ্টির প্রয়াস চালায়। সরকারের পক্ষ থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, উচ্ছৃঙ্খল তৎপরতা ও সম্পদহানি পরিহার করতে এবং জনজীবনে বিঘ
bdnews24