ঢাকা, আগষ্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বুধবার তাদের দৃঢ় অবস্থান আবারও প্রকাশ করেছে।
মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ভঙ্গ করে বেলা সাড়ে এগারোটায় অপরাজেয় বাংলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মৌন মিছিল নিয়ে শহীদ মিনারে যায়। শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এসময় জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "আমরা যেসব দাবি জানিয়েছি তার মধ্যে কয়েকটি মানা হলেও অনেকগুলো এখনও মানা হয়নি। এরমধ্যে অন্যতম হলো দেশের জরুরি অবস্থা প্রত্যাহার করা।"
তিনি বলেন "অবিলম্বে দেশের জরুরি অবস্থা প্রত্যাহার করে আমাদের দাবি পুরণ করা হোক"।
কয়েকটি দাবি মানার জন্য সরকারকে ধন্যবাদ জানান আনোয়ার হোসেন। বাকি দাবিগুলোও সরকার মেনে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মিছিলে হাজার হাজার ছাত্রও যোগ দেন। সমবেত অবস্থায় তারা শিক্ষক সমিতির দাবির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে হাততালি দেন।
এদিকে তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ
bdnews24