২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৩৮৭১ জন, মৃত এক

সারাদেশে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। মৃত্যূ হয়েছে একজনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বন্যা শুরু হওয়ার পর এ পর্যন্ত সারাদেশে আক্রান্তের মোট সংখ্যা ৬৮ হাজার ৮৬২ জন। মারা গেছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। মৃত্যূ হয়েছে একজনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বন্যা শুরু হওয়ার পর এ পর্যন্ত সারাদেশে আক্রান্তের মোট সংখ্যা ৬৮ হাজার ৮৬২ জন। মারা গেছে ১০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ মঙ্গলবার জানায়, ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) কলেরা হাসপাতালে সাতশ' ৬৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হযেছে। এছাড়া অন্য হসাপাতালে ভর্তি হয়েছে আরও একশ' ৬৬ জন। ২৪ ঘণ্টায় শ্বাস প্রদাহে এক হাজার দুশ' ৫০, চর্ম রোগে এক হাজার চারশ' ৭৯ ও চোখ ওঠায় ছয়শ' ৪০ জন আক্রান্ত হয়েছে। সাপ কেটেছে ছয় জনকে। এর মধ্যে মারা গেছে দু'জন। পানিতে ডুবে মারা গেছে আরও ২৫ জন। এছাড়া বিভিন্ন ধরনের আঘাতে একশ' ৭৮ জন আহত হয়েছে। বন্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শ্বাস প্রদাহে মোট ১৭ হাজার তিনশ' ১০ জন আক্রান্ত এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। চর্মরোগে ১৭ হাজার ছয়শ' ২৬ জন, চোখের রোগে চার হাজার ছয়শ' ২২ জন আক্রান্ত হয়েছে। সাপে কেটেছে একশ' ৭২ জনকে। মারা গেছে ৪২ জন। পানিতে ডুবে মৃত্যু হয়েছে পাঁচশ' ৪৩ জনের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআরএফ/এসএনডি/১৯৫২ ঘ.