২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অবৈধ ভিওআইপির আরও সরঞ্জাম আটক

নারায়ণগঞ্জ শহরে আরও একটি অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) এক্সচেঞ্জের সন্ধান পেয়েছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের পাশে বেইলি টাওয়ারের ৬ তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটক করে। এ সময় সাইফুল ইসলাম জুয়েল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

নরায়ণগঞ্জ, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে আরও একটি অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) এক্সচেঞ্জের সন্ধান পেয়েছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের পাশে বেইলি টাওয়ারের ৬ তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটক করে। এ সময় সাইফুল ইসলাম জুয়েল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম জানান, বেইলি টাওয়ারের ফ্ল্যাটটির মালিক তাহমিনা কামাল মানিক যুক্তরাষ্ট্র প্রবাসী। এক বছর আগে মাসিক ১০ হাজার টাকায় এটি ভাড়া নেন শহরের ৩ নং ডিআইটি বাণিজ্যিক এলাকার চিকিৎসক ডা. নূরুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম রাসেল। এর পরই সেখানে ভিওআইপির অবৈধ ব্যবসা গড়ে তোলা হয়। কামরুল আলম আরও জানান, অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনাকারী রাসেল পলাতক। তবে তার ছোটভাই জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্ল্যাট থেকে পুলিশ ভিওআইপি সরঞ্জাম ছাড়াও দু'টি ল্যাপটপ আটক করেছে। এর আগে সোমবার রাতে র‌্যাব- ১১ এর সদস্যরা শহরের চাষারার বঙ্গবন্ধু সড়কের লুৎফা টাওয়ারের ১১ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটক করে। লুৎফা টাওয়ারের মালিক আবদুর রউফের ছেলে লুৎফর রহমান সুমন এ ব্যবসা পরিচালনা করতেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮২৯ ঘ.