ঢাকা, ২১ আগষ্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রক্তাক্ত ২১ আগস্টের তিন বছর পূর্তি হচ্ছে। তিন বছর আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে ভয়াবহ হামলা চালানো হয়। ওই প্রতিবাদ ছিল সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসেরই শিকার হন তখনকার বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
অল্পের জন্য তিনি সেদিন প্রাণে বেঁচে গেলেও ঝরে যায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২২ টি প্রাণ। আহত হন শতশত নেতাকর্মী ও সমর্থক।
ওই হামলার মূল লক্ষ্য যে ছিলেন শেখ হাসিনা সে বিষয়ে ব্যাপক মতৈক্য রয়েছে। হামলার প্রচণ্ডতা থেকে এটাও পরিস্কার হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ প্রধানের মৃত্যু একশ ভাগ নিশ্চিত করাই ছিল বৃষ্টির মতো ওইরকম গ্রেনেড আর গুলিবর্ষণের উদ্দেশ্য।
২০০৪ সালের ২১ আগস্ট বিকাল ৫টা ২২ মিনিটে প্রতিবাদ সমাবেশে শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরমূহুর্তেই মুহুর্মুহু গ্রেনেড হামলায় প্রকম্পিত হয়ে ওঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। একের পর এক গ্রেনেড বিস্ফোরণে রক্তে ভেসে যায় রাজপথ। রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার পর দেশজুড়ে ওঠে ক্ষোভ আর নিন্দার ঝড়।
দেশে জরুরি অবস্থা থাকায় গ্রেনেড হামলার তৃতীয় বার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ ছাড়া তেমন কোনো কর্মসূচি হাতে নেয়া হয়নি। আওয়ামী লীগ সভানেত্রী কারারুদ্ধ বলে অন্যান্যবারের মতো দিবসটি উপলক্ষে তার কোনো বাণীও থাকবে না।
ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আর দলীয় নেতা-কর্মীরা নিজের প্রাণ তুচ্ছ করে আগলে রেখেছিলেন শেখ হাসিনাকে। তবে গ্রেনেড বিষ্ফোরণের প্রচণ্ড শব্দে তার কানে সমস্যা সৃষ্টি হয়।
গ্রেনেডের স্পি
bdnews24