২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ক্ষমতায় থাকার জন্য সংস্কার চাচ্ছি না: কুমিল্লায় মাইনুল

আইন উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য সংস্কার চাচ্ছে না। একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 11:41 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

কুমিল্লা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আইন উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য সংস্কার চাচ্ছে না। একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের চেষ্টা করছে। সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিমিয় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "শুধু রাজনীতিতে নয়, সর্বক্ষেত্রে সংস্কার করা হবে। আমরা ক্ষমতায় থাকার জন্য সংস্কার চাচ্ছি না। একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের চেষ্টা করছি।" তিনি আরো বলেন, "রাজনৈতিক দুর্যোগের কারণে দেশে অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়েছে। দেশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সরকার ক্ষমতায় আসার পর জনগণের স্বত:স্ফুর্ততায় গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।" ব্যারিস্টার মইনুল বলেন, "এখন দেশে কোনো রিলিফ চোর নাই। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমাদের দুর্নামও ঘুচতে শুরু করছে। দেশে একটা বিপ্লব চলছে। বিপ্লব আসলে কিছুটা অসুবিধা হয়। এ জন্য আমাদের কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।" কুমিল্লার জেলা প্রশাসক মঞ্জুরুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ মতবিনিময় সভায় অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭৩৩ ঘ.