২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেন থেকে ১ কেজি কোকেন উদ্ধার

পাঁচবিবি রেল ষ্টেশনে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেন থেকে রোববার রাতে এক কেজি কোকেন উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 07:10 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

জয়পুরহাট, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পাঁচবিবি রেল ষ্টেশনে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেন থেকে রোববার রাতে এক কেজি কোকেন উদ্ধার করেছে বিডিআর। জয়পুরহাট ২৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম আজিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর সদস্যরা ট্রেনের বাথরুমের ভেতরে কাগজে মোড়ানো অবস্থায় ওই কোকেন উদ্ধার করে। উদ্ধার করা কোকেনের দাম আনুমানিক ১ কোটি টাকা বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৩১১ ঘ.