২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে সিলেটের দক্ষিণ সুরমার শষ্যউড়া গ্রামের মো. মোছাব্বির আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম নাসির উদ্দিন মাহমুদ রোববার এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০৫ সালে মোছাব্বির আলী যৌতুকের জন্য তার স্ত্রী পাঁচ সন্তানের জননী খয়রুন্নেছাকে জবাই করে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ভাই হাজী আলাউদ্দিন বাদী হয়ে দক্ষিণ সরুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

সিলেট, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে সিলেটের দক্ষিণ সুরমার শষ্যউড়া গ্রামের মো. মোছাব্বির আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম নাসির উদ্দিন মাহমুদ রোববার এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০৫ সালে মোছাব্বির আলী যৌতুকের জন্য তার স্ত্রী পাঁচ সন্তানের জননী খয়রুন্নেছাকে জবাই করে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ভাই হাজী আলাউদ্দিন বাদী হয়ে দক্ষিণ সরুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত এপিপি অ্যাডভোকেট জুবের আহমদ খান। আসামি পক্ষে ছিলেন এডভোকেট নাহিদা চেীধুরী। জুবের আহমদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌতুকের জন্যে স্ত্রীকে খুন করায় আদালত মোছাব্বির আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৩০ ঘ.