রাজশাহী, ১৮ আগস্ট (বিডি নিউজ টুয়েন্টি ফোর ডটকম) --রাজশাহীর বাগমারায় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী মহসিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বাগমারা থানা পুলিশ নখপাড়া থেকে তাকে গ্রেফতার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নখপাড়া এলাকায় থেকে বাংলা ভাইয়ের ক্যাডার ও জেএমবি সদস্য মহসিন আলীকে (৩১) গ্রেফতার করা হয়। সে চেয়ারম্যান গোলাম রব্বানী ও মুকুল হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামী।
শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করার কথা।
বিডি নিউজ টুয়েন্টি ফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১১৫১ ঘ.
bdnews24