২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে পিপি হত্যা মামলায় একজন রিমান্ডে

ঝালকাঠিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সাগর হোসেনকে বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ঝালকাঠির প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 06:29 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

বরিশাল, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সাগর হোসেনকে বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ঝালকাঠির প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠির গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমির হোসেন ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। আমির হোসেন বলেন, "এই মামলায় গ্রেপ্তার করা মুরাদ তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানিয়েছিল, সগীর হোসেন নামের এক জেএমবির এক সদস্য হায়দার হোসেনকে গুলি করে। আমরা সন্দেহ করছি, গ্রেপ্তারকৃত সাগর হোসেনই সেই সগীর হোসেন। প্রসঙ্গত, ২০০৫ সালে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হায়দার হোসেনকে চলতি বছরের ১১ এপ্রিল গুলি করে হত্যা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/০০২৭ ঘ.