ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, ভালো নির্বাচন করতে হলে শুদ্ধ ভোটার তালিকা করতে হবে। আর জনগণকে বোঝাতে হবে যে ভোট বিক্রি করলে পাঁচ বছর তাদের না খেয়ে থাকতে হবে।
বৃহস্পতিবার রংপুর সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে ত্রাণ দিতে তিনি গাইবান্ধায় যান।
আমাদের রংপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে গাইবান্ধা থেকে রংপুর পেঁৗঁছান সেনাপ্রধান। রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলাপর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
"২০০৮ সালের ডিসেম্বরের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন হবে"
bdnews24