চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম)- শ্রমিক ছাঁটাই ও কারখানায় বিভিন্ন অনিয়মের প্রতিবাদে চট্টগ্রামে ইউরোমট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর কার্যালয় ভাংচুর করেছে।
এ ঘটনার পর দুপুরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা ও কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা শেষে ইউরোমট কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবু মাসুদকে প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম ইপিজেডের পরিচালক (শিল্পায়ন) মাহমুদ হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে কারখানার ডিজিএম আবু মাসুদ কাজ না থাকায় এক শ্রমিককে চাকরি থেকে বাদ দেওয়ার কথা বলেন।
এতে অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। গত একমাসে কারখানাটি থেকে ৩০/৩৫ জন শ্রমিককে ছাঁটাই করায় সেখানে আগে থেকেই উত্তেজনা ছিল বলে তিনি জানান।
মাহমুদ হাসান বলেন, এ সময় কে বা কারা ছড়িয়ে দেয় ডিজিএম দুই শ্রমিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করে বেপজা কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেপজা কার্যালয় ঘেরাওয়ের এক পর্যায়ে শ্রমিকরা সেখানকার কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর বেপজা কার্যালয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন সংশি
bdnews24