ঢাকা,আগষ্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সারাদেশে ২০০৫ সালের ১৭ আগষ্ট সিরিজ এবং পরবর্তীসহ মোট ২৬৬টি বোমা হামলার ঘটনায় মোট ২০২ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও মৃত্যুদন্ড হয়েছে।
এসব বোমা হামলার জন্য 'জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ' (জেএমবি) নামের একটি দলকে দায়ী করা হয়েছে। এই দলের প্রধান শায়খ আব্দুর রহমানসহ ৬জনের মৃত্যুদন্ডের রায় চলতি বছরের ২৯ মার্চ কার্যকরও হয়েছে।
১৭ আগষ্ট এবং পরবর্তী বোমা হামলার ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলেও প্রায় প্রতিটি মামলা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে।
এব্যাপারে সিআইডির প্রধান অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক ফণীভূষণ চৌধুরি বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান মোট ২৬৬টি মামলার মধ্যে ২২৪টি মামলার অভিযোগপত্র (চাজর্শিট) এবং ১টি মামলার চুড়ান্ত রির্পোট দেওয়া হয়েছে। বাকিগুলোর তদন্ত চলছে। খুব শীঘ্র এসব মামলার তদন্ত শেষ হবে।
২০০৫ সালের ১৭ আগষ্ট একদিনে সারাদেশে ১৫৪টি সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছিল। তখন থেকে ২ আগষ্ট ২০০৭ পর্যন্ত ১১৩টি আলোচিত বোমা হামলার ঘটনা ঘটে। এসব বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ২২৪ টি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্ত চলছে ৪২টি মামলার । সাভারের ডিসেম্বর মাসের একটি বোমা হামলার মামলার চুড়ান্ত রির্পোট দেওয়া হয়েছে।
সূত্র জানায়, চার্জশিট দেওয়া ২২৪টি মামলার মধ্যে ৪৪টি মামলার বিচারকাজ শেষ হয়েছে। ১৫১টি মামলার বিচার চলছে। আর ২৯টি মামলার বিচার প্রক্রিয়াধীন । এসব মামলায় মোট ৭৪০জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ৪৪টি মামলার বিচার শেষ হয়েছে তার মধ্যে ৩৫ জনের মৃত্যুদন্ড, ৭০ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং ৯৭জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড হয়েছে।
তবে ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক সোহেল আহমেদ চৌধুরী ও জগন্নাথ পাঁড়ে হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি আলোড়ন তোলে। ওই সময় বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন হাতেনাতে ধরা পড়ে।
২০০৬ সালের ২৯ মে ওই হত্যা মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ সাত জনের ফাঁসির আদেশ দেন।
কিন্তু অন্যতম আসামি আসাদুল ইসলাম আরিফ পলাতক থাকায় তার ফাঁসি কার্যকর করা যায়নি। আরিফ স
bdnews24