২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জামিন ও আপিলের শুনানি ২৬ আগস্ট পর্যন্ত স্থগিত

ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে দেওয়া হাইকোর্টের জামিন ২৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিমকোর্ট। একইসঙ্গে ব্যবসায়ী নূর আলীর মামলায় তার জামিন আদেশের বিরুদ্ধে সরকারের নিয়মিত আপিলের শুনানিও ওই তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আদালত হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশের কার্যকারিতাও ২৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবির এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 08:43 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে দেওয়া হাইকোর্টের জামিন ২৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিমকোর্ট। একইসঙ্গে ব্যবসায়ী নূর আলীর মামলায় তার জামিন আদেশের বিরুদ্ধে সরকারের নিয়মিত আপিলের শুনানিও ওই তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আদালত হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশের কার্যকারিতাও ২৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবির এ আদেশ দেন। এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর জামিন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের ওপরও শুনানি অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় গত ৩০ জুলাই হাইকোর্ট হাসিনাকে জামিনের আদেশ দেয়। পরবর্তীতে সরকার ২ আগস্ট ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে ১৪ আগস্ট পর্যন্ত জামিন স্থগিত করা হয়। ১৪ আগস্ট পুনরায় জামিন স্থগিতের আদেশের মেয়াদ ১৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এ ছাড়া হাইকোর্ট ৭ আগস্ট শেখ হাসিনাকে নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায়ও জামিন দেয়। ওইদিনই হাইকোর্টের আরেকটি বেঞ্চ শেখ হাসিনার সম্পত্তির হিসাব সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম স্থগিত করে। দুটি চাঁদাবাজির মামলায় হাসিনার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের 'লিভ টু আপিলের শুনানি' এ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "দেশ বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। জাতির প্রয়োজনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্নীতি দমন ও আইন শৃংখলা বাহিনী সচেষ্ট রয়েছে। বিচার বিভাগ রাষ্ট্রের বাইরে নয়। তত্ত্বাবধায়ক সরকার অর্র্ন্তবতীকালীন সরকারে রূপ নিয়েছে। এই অবস্থায় হাইকোর্টকে সতর্কভাবে আদেশ দিতে হবে।" অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "তদন্ত, বিচার ও আপিলের ক্ষেত্রে কাউকে জামিন দেয়া যাবেনা- জরুরি ক্ষমতা বিধিমালায় এটা স্পষ্ট উল্লেখ আছে। এমনকি কেউ জামিনের প্রার্থনাও করতে পারবে না- এমন উল্লেখও আছে। কিন্তু প্রতিপক্ষের যুক্তিতে মনে হয় শেখ হাসিনার মামলায় জরুরি ক্ষমতা বিধিমালা প্রয়োগ করে ভুল করেছে।" ব্যারিস্টার ফিদা এম কামাল আদালতকে বলেন, "দেশ এখন জরুরি আইনের অধীনে চলছে। জনগুরুত্বপূর্ণ হলে যে কোন মামলায় জরুরি আইনের অনুমোদন দেয়া যাবে। প্রধানমন্ত্রী এবং তার কার্যালয় এখানে চাঁদাবাজির সঙ্গে যুক্ত, সেটা জনগুরুত্বপূর্ণ হবে না- তো কোনটা জনগুরুত্বপূর্ণ হবে?" আদালতকে তিনি আরও বলেন, "হাইকোর্ট জরুরি আইনের অধীনে এ মামলাটির বিষয়ে রুল দিয়েছে। হাইকোর্টের এ পর্যবেক্ষণ সঠিক হয়েছে কিনা তা ভেবে দেখার সময় এসেছে। মনে হচ্ছে, হাইকোর্ট পূর্ব ধারণা থেকে এসব আদেশ দিচ্ছেন।" জবাবে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "হাইকোর্ট চাঁদাবাজি মামলায় অর্র্ন্তবতীকালীন আদেশ দিয়েছে। এটা দেয়ার অধিকার হাইকোর্ট রাখে।" ব্যারিস্টার রফিক উল হক আপিল বিভাগের দেয়া হাইকোর্টের বক্তব্য সম্পর্কে ১০টি নীতি ব্যাখ্যা করে বলেন, "হাইকোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। হাইকোর্টে শুনানি শেষ হলে আপিল বিভাগে আসা যেত। কিন্তু তার আগে আপিল বিভাগে আসা ঠিক হয়নি। হাইকোর্টের অর্র্ন্তবতীকালীন আদেশ সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য আপিল বিভাগের ১০টি নীতির পরিপন্থী।" তিনি আরও বলেন, "তদন্ত বিচার ও আপিলের ক্ষেত্রে জরুরি আইনের অনুমোদন নেওয়ার কথা আইনে উল্লেখ আছে। কিন্তু পুলিশ প্রতিবেদন ছাড়া এ মামলা জরুরি আইনে অন্তর্ভুক্ত করা হলো কিভাবে? তদন্তকারী কর্মকর্তা কিভাবে বুঝলেন এটা জনগুরুত্বপূর্ণ? জরুরি আইনের সমালোচনা ওঠায় তত্ত্বাবধায়ক সরকার এ আইনে পরিবর্তন আনে। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য জামিনের বিধান কিছুটা শিথিল করে সংশোধনী আনা হয়েছে। কিন্তু জনগণ যদি এর সুফল ভোগ করতে না পারে তাহলে এটা সংশোধনীর মূল চেতনার পরিপন্থী হয়ে যায়।" হাসিনার পক্ষের আইনজীবী আরও বলেন, "দেশে এখন সামরিক শাসন বা যুদ্ধ কোনোটাই চলছেনা। দেশ সংবিধানের অধীনেই আছে। জরুরি অবস্থা জারি করে কিছু মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে মাত্র।" এ সময় আদালত বলেন "ক্ষুধা থাকলে আপনাদের খেতেই হবে। কারণ সংবিধান রক্ষার জন্যই আপনারা শপথ নিয়েছেন। কোন আইন মৌলিক অধিকার এর পরিপন্থী হল কিনা সেটা দেখার দায়িত্বও আপনাদের।" ব্যারিস্টার রফিক বলেন, "সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। এর ওপরে কোন আইন থাকতে পারেনা।" এ প্রসঙ্গে তিনি ব্রিটেনের প্রিভি কাউন্সিলের দুটি উদাহরণ (১৯৪২ ও ১৯৮০) টেনে বলেন, "ওখানে বলা হয়েছে আইন হচ্ছে সর্বোচ্চ। যুদ্ধ এবং শান্তির মধ্যে থাকলেও আইন হচ্ছে সবকিছুর ওপরে।" মামলা জনগুরুত্বপূর্ণ হতে হলে এতে জনস্বার্থ জড়িত থাকতে হবে। দুই ব্যক্তির স্বার্থজড়িত মামলা জনগুরুত্বপূর্ণ হতে পারে না বলেও মন্তব্য করেন ব্যারিস্টার রফিক উল হক। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগে প্রথমে আজম চৌধুরীর করা মামলা এবং পরে ব্যবসায়ী নূর আলীর চাঁদাবাজি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি শুরু হয়। এ সময় আদালতে বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। মাঝে আধঘণ্টা বিরতি দিয়ে ১ টা ১০মিনিট পর্যন্ত আদালত চলে। আদালতের বাইরে ব্যারিস্টার রফিক সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার তিনটি ও মিন্টুর একটি মামলার শুনানি ছিল। শেখ হাসিনার ২টি চাঁদাবাজি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য এবং শেখ হাসিনার পক্ষে আমরা বক্তব্য রেখেছি।" তিনি বলেন, "আমরা বলছি, হাইকোর্টের দুইটি মামলায় আদেশ দেওয়ার আগে সুপ্রিমকোর্টে আসা ঠিক হয়নি। আদালত ধৈর্য ধরে সবার বক্তব্য শুনেছেন।" অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "আজম চৌধুরীর চাঁদাবাজি মামলায় হাইকোর্টের জামিনের আদেশ ২৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। আদালত বাকি তিনটি মামলাও একসঙ্গে শুনবেন এবং রায় দেবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬০৪ ঘ.