রাজশাহী, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগমারা থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে সর্বহারা ও জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এরা হলো- ফিরোজ মাহামুদ বাবলু (৩০) ও এরশাদ আলী (৩৮)।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, ভোরে উপজেলার কোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সর্বহারা সদস্য ফিরোজ মাহামুদ বাবলু ও জেএমবি সদস্য এরশাদ আলীকে আটক করা হয়।
এরশাদ আলী দিপঙ্কর হত্যা মামলার পলাতক আসামি বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৩০২ ঘ.
bdnews24