২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম চৌধুরির মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে ৫ সেপ্টেম্বর

শেখ হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ প্রশ্নে ধার্য তারিখ বৃহস্পতিবার শুনানি হয়নি। সকাল ১১ টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম একেএম রুহুল আমিন মামলাটির কেস ডকেট সহ আগামী ৫ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 06:24 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ প্রশ্নে ধার্য তারিখ বৃহস্পতিবার শুনানি হয়নি। সকাল ১১ টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম একেএম রুহুল আমিন মামলাটির কেস ডকেট সহ আগামী ৫ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক কোন সম্পূরক অভিযোগপত্র বা কোন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেননি। এ মামলায় শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই শেখ সেলিমকেও আদালত হাজির করা হয়নি। এ মামলার এজাহারে শেখ রেহানাকে আসামি করা না হলেও গত ২৪ জুলাই দাখিল করা অভিযোগপত্রে তাকে পলাতক আসামি হিসাবে দেখানো হয়। মামলাটি তদন্তকালে তদন্ত কর্মকর্তা ৮টি চেকের মাধ্যমে প্রায় তিন কোটি টাকার ৬টি চেক নগদায়নকারী শেখ সেলিমের ব্যবসায়িক বন্ধু হাফিজ আহমেদ খোকাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করেন এবং ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করান। ফলে হাফিজের এ জবানবন্দির ওপর ভিত্তি করে সম্পূরক চাজর্শিট দাখিলের জন্য আদালত থেকে অনুমতি পান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১২১৫ ঘ.