চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলা থেকে বুধবার অব্যাহতি দিয়েছে আদালত।
সিটি কর্পোরেশনের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার নথি এবং তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনার পর চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ এ কে এম আনোয়ার হোসেন মেয়র ও অন্য তিন আসামিকে অব্যাহতির আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বুধবার চূড়ান্ত প্রতিবেদন দেন। এতে বলা হয়, ভুল বোঝাবুঝির ফলে মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি জানান, আদালত তদন্তকারী কর্মকর্তার দাখিল করা এফ আর অ্যাজ এম এফ (ফাইনাল রিপোর্ট অ্যাজ মিসটেক অব ফ্যাক্ট) গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন।
অবশ্য এ মামলা থেকে অব্যাহতি পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা আরও তিনটি মামলার তদন্ত এখনো চলছে।
'মুক্তিযুদ্ধে চট্টগ্রাম' নামের চলচ্চিত্র নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে গত ২৮ জুন দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবু মো. আরিফ সিদ্দিকী কোতয়ালি থানায় মেয়র মহিউদ্দিন চৌধুরীসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন।
মামলাটির অন্য তিন আসামি হলেন- চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রামের মুক্তিযোদ্ধা শিল্পী সংস্থার সদস্য গোলাম মোস্তফা কাঞ্চন ও নাট্যকার আব্দুল্ল
bdnews24