২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহ ও তার ছেলের চাঁদাবাজি মামলা হাইকোর্টে স্থগিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানের বিরুদ্ধে দু'টি চাঁদাবাজি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলা দু'টি কেন বাতিল করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ হান্নান শাহ ও তার ছেলের দু'টি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার করে জলাভূমি বন্দোবস্ত নেওয়া ও ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে গত ১২ মে হান্নান শাহ ও রেজাউল হান্নানের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া থানায় মামলা করেন ওই এলাকার মৎসজীবী মইনুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানের বিরুদ্ধে দু'টি চাঁদাবাজি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলা দু'টি কেন বাতিল করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ হান্নান শাহ ও তার ছেলের দু'টি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার করে জলাভূমি বন্দোবস্ত নেওয়া ও ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে গত ১২ মে হান্নান শাহ ও রেজাউল হান্নানের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া থানায় মামলা করেন ওই এলাকার মৎসজীবী মইনুদ্দিন। এছাড়া ১৩ মে একই থানায় কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক রুহুল আমিন তাদের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা করেন। এতে অভিযোগ করা হয়, বাদিকে চাকরিতে পুনর্বহাল করার জন্য হান্নান শাহ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। মামলা দু'টি বাতিলের জন্য হান্নান শাহ ও তার ছেলের দায়ের করা আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার মিজান সাঈদ। এর আগে গত ১৬ জুলাই এ মামলা দু'টিতে হান্নান শাহ ও তার ছেলেকে জামিন দেয় হাইকোর্ট। জামিন পাওয়ার পর তারা কারাগার থেকে মুক্তি পান। গত ১৪ মে হান্নান শাহ ও তার ছেলেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এফএইচবি/এমএইচবি/২০২৭ ঘ.