২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের সাবেক সাংসদ রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী ও তার স্ত্রী খাদিজা বেগম খুশবুর বিরুদ্ধে মঠবাড়িয়া ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। আট লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বুধবার মঠবাড়িয়া ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মজিবর রহমান নামে এক ঠিকাদার। তার বাড়ি মঠবাড়িয়া উপজেলারই মিঠাখালী গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 01:40 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

পিরোজপুর, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী ও তার স্ত্রী খাদিজা বেগম খুশবুর বিরুদ্ধে মঠবাড়িয়া ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। আট লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বুধবার মঠবাড়িয়া ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মজিবর রহমান নামে এক ঠিকাদার। তার বাড়ি মঠবাড়িয়া উপজেলারই মিঠাখালী গ্রামে। ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অভিযোগটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সড়ক ও জনপথ বিভাগের আওতায় মঠবাড়িয়া বাজার থেকে বান্ধবপাড়া সড়ক মেরামতের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার রূপসা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সে অনুযায়ী ওই প্রতিষ্ঠানের ঠিকাদার মজিবর রহমান কাজও শুরু করেন। কাজ করার সময় ওই বছরের ৭ ফেব্র"য়ারি সাংসদ ফরাজী বাদিকে বাসায় ডেকে নিয়ে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ওই দিনই টাকা পরিশোধে বাদিকে বাধ্য করেন। চাঁদার টাকা সাবেক সাংসদ নিয়ে তার স্ত্রীর হাতে বাদির সামনেই তুলে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। দুর্নীতির অভিযোগে সাবেক এ সাংসদের বিরুদ্ধে ইতোপূর্বে মঠবাড়িয়ায় মহিউদ্দিন খান নামে এক ব্যক্তি বাদি হয়ে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৯২৪ ঘ.