২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির দায়ে শাহজাহান সিরাজের পুত্রবধূর ৬ বছর কারাদণ্ড

আয়কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে পাঁচ বছর এবং কর না দেওয়ার অপারাধে এক বছর সাজা ভোগ করতে হবে তাকে। বুধবার বিকেল পাঁচটায় আসামির অনুপস্থিতিতে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এই রায় দেন। দুই অপরাধে ফারজানা খানকে ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে তাকে বাড়তি নয় মাস দণ্ড ভোগ করতে হবে। আসামির আটক অথবা আত্মসমর্পণের পর থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে পাঁচ বছর এবং কর না দেওয়ার অপারাধে এক বছর সাজা ভোগ করতে হবে তাকে। বুধবার বিকেল পাঁচটায় আসামির অনুপস্থিতিতে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এই রায় দেন। দুই অপরাধে ফারজানা খানকে ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে তাকে বাড়তি নয় মাস দণ্ড ভোগ করতে হবে। (আরও তথ্যসহ-১) আসামির আটক অথবা আত্মসমর্পণের পর থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। বিচারক তার রায়ে বলেন, "আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।" আদালত কর না দেওয়ার অপারাধে আসামিকে এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করছে। এছাড়াও কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিচ্ছে।" এই সাজা একটা শেষ হওয়ার পর অন্যটা কার্যকর হবে বলেওরায়ে উল্লেখ করা হয়। ফারাজানা খান শাহজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ অপুর স্ত্রী। গত ১২ জুলাই ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে এনবিআরের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন মামলাটি দায়ের করেন। ওই দিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর মামলাটি বিচারের জন্য গত ২৯ জুলাই সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এ পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, ফারজানা খান ২০০৪-২০০৫ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার টাকার সম্পত্তির জন্য প্রযোজ্য কর প্রায় ৮০ লাখ ৪৫ হাজার টাকা ফাঁকি দিয়েছেন। ২ আগস্ট বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৫ আগস্ট থেকে। শেষ হয় ৮ আগস্ট। এ মামলায় মোট ৫ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রফিকুল হক বেনু। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর তাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার অপব্যবহার করেন। সাধারণ মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেন। তাদের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্তমূলক উদাহরণ। আমি এতে খুশি।" এই মামলায় আসামিপক্ষে কোন আইনজীবী ছিল না। আয়কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে এর আগে গত ৫ জুলাই বিএনপির সাবেক সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগর লবীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/এমএইচবি/১৯০৯ ঘ.