২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি পোড়ানোর ঘটনায় দুলুর বিরুদ্ধে করা অন্য মামলার রায় ২২ আগস্ট

বাড়ি পোড়ানোর ঘটনায় সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনের বিরুদ্ধে দায়ের করা অপর মামলার রায়ের তারিখ পিছিয়ে ২২ আগস্ট নির্ধারণ করেছে আদালত। ওই ঘটনায় মোট দুটি মামলা হয়। এর মধ্যে বাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলার রায়ে দুলু ও তার ভাইকে আট বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপর ৮৭ আসামিকে দেওয়া হয়েছে সাত বছর কারাদণ্ড। ওই মামলায় খালাস পেয়েছেন পাঁচ আসামি। অপর মামলাটি হয় বিস্ফোরক আইনে। সে মামলার রায়ের তারিখ বুধবার পেছানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

নাটোর, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাড়ি পোড়ানোর ঘটনায় সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনের বিরুদ্ধে দায়ের করা অপর মামলার রায়ের তারিখ পিছিয়ে ২২ আগস্ট নির্ধারণ করেছে আদালত। ওই ঘটনায় মোট দুটি মামলা হয়। এর মধ্যে বাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলার রায়ে দুলু ও তার ভাইকে আট বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপর ৮৭ আসামিকে দেওয়া হয়েছে সাত বছর কারাদণ্ড। ওই মামলায় খালাস পেয়েছেন পাঁচ আসামি। অপর মামলাটি হয় বিস্ফোরক আইনে। সে মামলার রায়ের তারিখ বুধবার পেছানো হলো। সরকার পক্ষের আইনজীবী (পিপি) খন্দকার আব্দুল হাই সাংবাদিকদের জানান, বিশেষ আদালত আগামী ২২ আগস্ট এ মামলার রায় ঘোষণার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। মামলার রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা করা সম্ভব হয়নি বলে আদালত সূত্র জানায়। রামশাকাজিপুর গ্রামের আসাদুজ্জামান বাদি হয়ে গত ২৫ ফেব্র"য়ারি বিস্ফোরক ব্যবহার করে বাড়ি পোড়ানোর অভিযোগে দুলুসহ ৯৪ জনকে আসামি করে নাটোরের নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি দুলুর ভাতিজা গামা সন্ত্রাসীর হাতে নিহত হওয়ার পর রাজনৈতিক আক্রোশে রামশাকাজিপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে দুলুর নেতৃত্বে হামলা হয়। ৭ ফেব্র"য়ারি রাতে দুলু ও তার ভাই একটি গাড়ি নিয়ে ওই গ্রামে গিয়ে অপর আসামীদের বিস্ফোরক দিয়ে আসেন এবং আসাদুজ্জামানের বাড়িতে সাবেক উপমন্ত্রী নিজে আগুন লাগান। পরে অন্য আসামীরা ওই এলাকার আরও ১৭টি বাড়ি ও ১৫টি দোকানে আগুন ধরিয়ে দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলার ৯৪ জন আসামির মধ্যে দুলুসহ ২৮ জন কারাগারে রয়েছেন। বাকিরা এখনো পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২৪ ঘ.