২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর নির্দেশ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ঋণের ক্ষেত্রে ১২ শতাংশের বেশি সুদ না নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকেই বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশ কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশের ফলে চাল, গম, পেঁয়াজ, ডাল, চিনি, ভোজ্য তেল, মসলা ও খেজুর আমদানির জন্য ঋণের ক্ষেত্রে সুদের হার কমপক্ষে দুই শতাশ কমে আসবে। ব্যাংকগুলো বতর্মানে এ ধরনের ক্ষেত্রে ১৪ থেকে ১৬ শতাংশ সুদ নিয়ে থাকে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ঋণের ক্ষেত্রে ১২ শতাংশের বেশি সুদ না নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকেই বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশ কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কছে এ ব্যাপারে একটি নির্দেশনা পাঠিয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে, বন্যা পরবর্তী অবস্থায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যার কারণে দেশে উপাদন কমে গেছে এবং আন্তর্জাতিক বাজারেও পণ্যের মূল্য বেড়ে গেছে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশের ফলে চাল, গম, পেঁয়াজ, ডাল, চিনি, ভোজ্য তেল, মসলা ও খেজুর আমদানির জন্য ঋণের ক্ষেত্রে সুদের হার কমপক্ষে দুই শতাশ কমে আসবে। ব্যাংকগুলো বতর্মানে এ ধরনের ক্ষেত্রে ১৪ থেকে ১৬ শতাংশ সুদ নিয়ে থাকে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে যে পণ্য আমদানি করতে একশ কোটি টাকা লাগতো এখন তার জন্য লাগবে ৯৬ কোটি টাকা। এই ৪ কোটি টাকা সাশ্রয়ের সুফল সাধারণ মানুষ পায় কিনা তা বাংলাদেশ ব্যাংক কঠোরভাবে তদারক করবে।" তবে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে সাধারণ ভোক্তারা খুব একটা লাভবান হবে না বলেই মনে করেন অগ্রণী ব্যংকের প্রধান নির্বাহী সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য যেভাবে বাড়ছে তাতে সাধারণ ভোক্তাদের চেয়ে আমদানিকারক ও মধ্যস্বত্ত্বভোগিরাই কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে বেশি লাভবান হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/বিআর/এসপি/এফএইচবি/জেকে/১৯৩৪ ঘ.