মৌলভীবাজার, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধাদান ও দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারে দুই বন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন বন বিভাগের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা বিএম ফেরদৌস সিদ্দিকী ও কুরমা বিট কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
সরকারি কাজে বাধাদান, অবৈধভাবে কাঠ মজুদ রাখাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় অঞ্চলের সংরক্ষক আলতাফ হোসেনের নির্দেশে তাদের বরখাস্ত করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিলেট উপ-বিভাগীয় বন কর্মকর্তা সাইদুর রহমান।
সাইদুর রহমান জানান, বরখাস্তের আদেশনামা মঙ্গলবার দুপুরে এসে পৌঁছেছে।
দু'বন কর্মকর্তার বরখাস্তের আদেশ সোমবার (১৩ আগস্ট) থেকে কার্যকর হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬২৮ ঘ.
bdnews24