২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারের দাবিতে বান্দরবানে ঘেরাও, স্মারকলিপি

বান্দরবান-রোয়াংছড়ি সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার সড়ক ভবন ঘেরাও করেছে রোয়াংছড়ি উপজেলার জনগণ। দীর্ঘ ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বান্দরবান শহরে এসে তারা দুপুরে সড়ক ভবন ঘেরাও শেষে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

বান্দরবান, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবান-রোয়াংছড়ি সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার সড়ক ভবন ঘেরাও করেছে রোয়াংছড়ি উপজেলার জনগণ। দীর্ঘ ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বান্দরবান শহরে এসে তারা দুপুরে সড়ক ভবন ঘেরাও শেষে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন। ঘেরাও শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান অংশৈ মং মারমা, হ্লা থোয়াই হ্রি মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শ্র"তিপূর্ণ চাকমা, জনসংহতি সমিতির সভাপতি ক্যবামং মারমাসহ অনেকে সাংবাদিকদের জানান, সড়কটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়ায় চাকরিজীবীসহ ওই উপজেলার বাসিন্দারা চরম অসুবিধায় পড়েছে। রোয়াংছড়িতে উৎপাদিত কৃষিপণ্যও বাজারজাত করতে পারছে না কৃষকরা। অপরদিকে বাইরে থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহজে না নিতে পারায় এ সব পণ্যের দাম বাড়ছে। তারা জানান, আশির দশকে সড়কটি নির্মাণ কাজ শুরু হলেও মাত্র ৯ কিলোমিটার পথ পাকা করা হয়েছে। বাকি ১১ কিলোমিটার পথ এখনও শেষ হয়নি। সড়কের এ অংশের প্রায় স্থানে ইট-কংকর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া রোয়াংছড়ি সদর থেকে দুই কিলোমিটার পথ সম্পূর্ণ কাঁচা। ফলে এই পথটুকু পায়ে হেঁটেই গাড়িতে উঠতে হয়। সড়কটি সংস্কারে দীর্ঘ দিন ধরে বহু লেখালেখি এবং স্থানীয় পর্যায়ে আন্দোলন সংগ্রামের পরও কাজ না হওয়ায় জেলা শহরে ঘেরাও কর্মসূচি দেওয়া হয় বলে ওই এলাকার বাসিন্দারা জানান। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিতাংশু সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। বর্ষাকাল শেষ হলেই সংস্কার কাজ শুরু হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৪ ঘ.