ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এই মুহুর্তে তথ্য অধিকার আইন প্রণয়ন করা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন।
মঙ্গলবার সকালে এলজিইডি ভবন মিলনায়তনে ম্যাসলাইন মিডিয়া সেন্টারের আয়োজনে "তথ্য অধিকার আইনের পরিসর ও সুদূরপ্রসারী প্রভাব" শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পিএসসি চেয়ারম্যান বলেন, "দেখতে হবে যারা ক্ষমতায় আছেন তারা জনবান্ধব সরকার গড়তে চান কিনা। আর জনবান্ধব সরকার গড়তে হলে তথ্য অধিকারের আইন করতে হবে।"
তথ্য অধিকার আইন প্রণয়ন করার দাবি জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, এখনই তথ্য কমিশন গঠন করা উচিত।
তবে তথ্য অধিকার আইন অত্যন্ত বি
bdnews24